- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
মির্জা ফখরুল: নিয়ম মেনেই সিটি করপোরেশনে প্রশাসক, শিগগিরই নির্বাচন
- আপডেটেড: সোমবার ২৩ Feb ২০২৬
- / পঠিত : ২৮ বার

দীর্ঘ বিরতির পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীদের ভিড়ে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবং গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর এটিই ছিল তার প্রথম কার্যালয় পরিদর্শন।কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি করপোরেশন প্রসঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি জানান, সিটি করপোরেশনগুলোতে বিধি মোতাবেক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিগত ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি সরকার একটি সমৃদ্ধ ও সুখী ‘নতুন বাংলাদেশ’ গড়তে বদ্ধপরিকর। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই তারা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলেও তিনি দাবি করেন।
এর আগে মন্ত্রী কার্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরবর্তীতে তিনি তিন তলায় নিজ দপ্তরে প্রবেশ করলে নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি তপন কুমার মজুমদার এবং দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গত কয়েকদিন ধরে কার্যালয়টি প্রায় নেতাকর্মীশূন্য থাকলেও এদিন মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্রিফিং রুম থেকে শুরু করে করিডোর পর্যন্ত কর্মীদের স্লোগান ও ব্যস্ততায় মুখর ছিল।
সংরক্ষিত নারী আসনের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, জাতীয় সংসদের অধিবেশন শুরু হলেই এ বিষয়ে কার্যক্রম হাতে নেওয়া হবে। এক্ষেত্রে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং অবদান রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের অফিস খোলার কোনো সুযোগ নেই এবং বিষয়টি আইনানুগভাবে মোকাবিলা করা হবে।
নিজ চেম্বারে বসে মহাসচিব দাপ্তরিক কাজের খোঁজখবর নেন এবং সহ-সম্পাদক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘আপনারা নিয়মিত অফিস করবেন। কোনো কাজ ফেলে রাখা যাবে না। নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে এলে সহযোগিতা করবেন। কোনো শিথিলতা চলবে না।’ প্রায় ৪৫ মিনিট কার্যালয়ে অবস্থান শেষে তিনি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















