আজঃ মঙ্গলবার ২৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত- ৪

  • আপডেটেড: সোমবার ২৩ Feb ২০২৬
  • / পঠিত : ৭ বার

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত- ৪

 নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ চার জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া।

নিহতরা হলেন, বড়কুলা গ্রামের খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস শেখ ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসিবুর মিয়া।

ওসি ওলি মিয়া জানান, বড়কুলা গ্রামে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়ের ও নিউটনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ (সোমবার) ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে নিউটন পক্ষের খলিল, তার ছেলে তাহাজ্জুদ ও ফেরদৌস এবং খায়ের পক্ষের ওসিবুর রহমান নিহত হন। আরও ৫-৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba