- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
সৌদি যুবরাজকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেটেড: বৃহস্পতিবার ২৭ Aug ২০২৬
- / পঠিত : ৪০ বার

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি যুবরাজের উদ্দেশে লেখা চিঠিটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিলের বৈঠকের সাইডলাইনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে চিঠিটি হস্তান্তর করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিএনপির নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের পর দুই দেশের মধ্যে কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি জানান, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর আগ্রহের কথা উল্লেখ করে তিনি দেশটিতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি প্রবাসীদের অবদানেরও প্রশংসা করেন। সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের ভূমিকার স্বীকৃতি দেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে সৌদি আরবের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আবদুলকারিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















