বিরোধীদলকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- আপডেটেড: শুক্রবার ১১ Sep ২০২৬
- / পঠিত : ১১ বার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার। সংসদের কাছে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তার বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাশের বিশেষ দেশকে সুবিধা দেয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তলন বা কূপ খনন করা হয়নি। দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বারবার বিএনপি টেনে তুলেছে।’
তারেক রহমান বলেন, ‘জাতীয় সংসদের বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে। গ্যাস-বিদ্যুতের কারণে যে সংকট, তাতে জনগণের ভোগান্তিতে সরকার সচেতন। তবে এটা বর্তমান সরকারের তৈরি নয়, এটা ফ্যাসিস্ট সরকারের তৈরি।’
প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমানে গ্যাস ও বিদ্যুতের জন্য সমগ্র দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে আমরা আমাদের বিরোধীদলীয় বন্ধুদের কাছে সহযোগিতা আশা করেছিলাম। অথচ আমরা দেখলাম তারা একটি বিশাল গাড়ির লংমার্চ আয়োজন করেছেন। বিভিন্ন মানুষ একটি কথা বলে যে, জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল।'
তিনি বলেন, 'গাড়ির লংমার্চ করে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করাই যেত, তাহলে আমরাই সবার আগে লংমার্চের আয়োজন করতাম,।
বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলনে, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো সেসময় ২০২২ সালে যুদ্ধের অজুহাতে বিদ্যুৎ সমস্যা সমাধানে তখন অফিসের সময়সূচি পরিবর্তন করা হলো, স্কুলগুলোতে একদিনের জায়গায় দুদিন ছুটি দেওয়া হয়েছিল। ব্যাংকের লেনদেনের কর্মসূচিও পরিবর্তন করা হয়েছিল। আমরা অজুহাত তুলে জনগণের সমস্যার সমাধান এড়িয়ে যেতে চাই না। বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় কুইকরেন্টাল বসানো হয়েছিল। এই কুইকরেন্টালের নামে কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ফতুর করে দেওয়া হয়, ঋণগ্রস্ত করা হয়।'

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















