- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
মাসে ২৫০০ টাকা, ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন তারেক রহমান
- আপডেটেড: মঙ্গলবার ২৪ Feb ২০২৬
- / পঠিত : ৪ বার

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে আগামী ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডের সব পরিবারকে এই কার্ড দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। এই অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করার পরিকল্পনা রয়েছে।
সরকারি সূত্র জানায়, কর্মসূচির পাইলট পর্যায়ে নির্বাচিত ওয়ার্ডগুলোতে সরেজমিন যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্ধারণ করা হবে।এনআইডি তথ্য ব্যবহার করে পরিবারভিত্তিক ডেটাবেইস তৈরি করা হবে, যাতে একই ব্যক্তি একাধিক সুবিধা নিতে না পারেন।
সরকারের কর্মকর্তারা বলছেন, ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে খাদ্য সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য ভাতা ব্যবস্থাকে একীভূত করা সহজ হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















