ব্রেকিং নিউজ ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের আমন্ত্রণ জানাল জামায়াত
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: বুধবার ২৫ Feb ২০২৬
- / পঠিত : ১৬০ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি আরও বলেন, সাক্ষাৎকালে তারা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতের ইফতার অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















