ব্রেকিং নিউজ ::
অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: বৃহস্পতিবার ০৬ Aug ২০২৬
- / পঠিত : ২৯ বার

সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
চিকিৎসকের নাম মঈনুল হাসান চিশতী। তিনি নরসিংদী বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত আছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবারত অবস্থায় এই চিকিৎসককে হাতেনাতে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।
ট্যাগস :
#Doctor

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















