আজঃ শুক্রবার ০৭-০৮-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

সাকিবকে সমর্থন করায় অনুতপ্ত আসিফ আকবর, চাইলেন ক্ষমা

  • আপডেটেড: বৃহস্পতিবার ০৬ Aug ২০২৬
  • / পঠিত : ৩ বার

সাকিবকে সমর্থন করায় অনুতপ্ত আসিফ আকবর, চাইলেন ক্ষমা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে নিজের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

ফেসবুক পোস্টে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমানিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দূঃখিত, ক্ষমাপ্রার্থী।’

এর আগে গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে লন্ডনে কেক কেটে উদযাপন করেন আসিফ আকবর। ভিডিওতে দেখা যায়, কেক কেটে সাকিবকে খাইয়ে দিচ্ছেন আসিফ। এরপর সাকিবও আসিফকে কেক খাইয়ে দেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba