- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
নেপালে ত্রাণ সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে মুফতি মাহবুবুল্লাহ
- আপডেটেড: সোমবার ০৭ Sep ২০২৬
- / পঠিত : ২৩ বার

ভয়াবহ বন্যা ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। কোথাও ঘরবাড়ি নিশ্চিহ্ন, কোথাও বসতভিটা পরিণত হয়েছে কাদামাটির স্তুপে। ধ্বংসস্তুপ, কাদাপানি আর স্বজন হারানো মানুষের আহাজারিতে দুর্গত এলাকাগুলোর পরিস্থিতি ভয়াবহ।
এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহে অবস্থিত খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া পরিচালিত আল-মুমিন সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি মাহবূবুল্লাহ কাসেমী। মানবিক সহায়তা নিয়ে তিনি বর্তমানে নেপালে অবস্থান করছেন এবং দুর্গত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করছেনেপালে ভয়াবহ বন্যা ও ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) নেপাল পুলিশের প্রকাশিত সর্বশেষ হিসাবে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৬ আগস্ট হিমবাহ ও পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলি নদী অববাহিকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার তৎপরতার পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর কাজও চলছে। সর্বশেষ হিসাবে এখনো ৪ হাজার ৪৪ জন নিখোঁজ রয়েছেনেপালের স্থানীয় ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন চিহ্নিত করছেন তিনি। সেই অনুযায়ী খাদ্য, বিশুদ্ধ পানি, কাপড়, ত্রিপল ও ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথও সহজ নয়। কোথাও রাস্তার চিহ্ন নেই, কোথাও কাদায় ডুবে আছে বসতভিটা। বন্যার স্রোত ও কাদার আঘাতে বহু মানুষের ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন ধ্বংস হয়েছে। এমন প্রতিকূলতার মধ্যেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন শায়খ মাহবুবুল্লাহ কাসেমী।
নেপাল থেকে সেখানকার পরিস্থিতি প্রসঙ্গে বার্তা২৪.কমকে তিনি বলেন, দুর্যোগে সাধারণ মানুষের দুর্ভোগ প্রকট হয়ে উঠেছে। অনেক পরিবার ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারিয়ে খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসংকটে রয়েছে। বিশেষ করে ত্রিশূলী অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর পরিস্থিতি উদ্বেগজনক বলে স্থানীয়ভাবে জানা গেছে। ওই অঞ্চলের কয়েকটি মসজিদ ও মাদরাসা বন্যা ও কাদায় ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেবিঘাট এলাকায় একটি মসজিদ টিকে থাকার কথাও স্থানীয়ভাবে জানা গেগত ৩১ আগস্ট থেকে শুরু হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত নেপালের প্রায় ৩০০ জন দুর্গত মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-মুমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন। দুর্গত মানুষের চাহিদা অনুযায়ী এ সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ রয়েছে।
চলমান মানবিক সেবা ও দাওয়াতি মেহনতকে আরও সুসংগঠিত, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষে নেপালের গোর্খা জেলায় উলামায়ে কেরাম ও তাবলিগের সাথীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুফতি মাহবুবুল্লাহ।
বৈঠকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও মানবিক কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়, দাওয়াত ও তাবলিগের মেহনতকে আরও বিস্তৃত করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ করা হয়।
ফাউন্ডেশনটি জানিয়েছে, শুধু ত্রাণ বিতরণ নয়, দুর্গত মানুষের দীর্ঘমেয়াদি প্রয়োজনও চিহ্নিত করার চেষ্টা চলছে। খাদ্য, পানি, চিকিৎসা, পোশাক, অস্থায়ী আশ্রয় ও পুনর্বাসনে আরও সহযোগিতা প্রয়োজন।
দুর্যোগের এই সময়ে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ব্যক্তি ও মানবিক হৃদয়ের মানুষদের সহযোগিতার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় ধ্বংস্তুপের মধ্য থেকেও দুর্গত মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
উল্লেখ্য, আল-মুমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন দেশেও বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। শায়খ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















