রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেটেড: রবিবার ১৩ Sep ২০২৬
- / পঠিত : ৮৩ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ রেজাউল হক (এলএলএম)-এর সমর্থনে রৌয়াইল বাজারে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রৌয়াইল বাজারে ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন বয়সের ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বৈঠকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক আশাবাদ ব্যক্ত করে অ্যাডভোকেট মোঃ রেজাউল হক বলেন, “আমি এবং আমার পরিবার বিগত দিনগুলোতে রানীগঞ্জ ইউনিয়নবাসীর যে কোনো বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করে এসেছি। সমাজের সার্বিক উন্নয়ন, এলাকার অবকাঠামোগত অগ্রগতি এবং গরীব-দুঃখী মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যেতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতেই আমার এই পথচলা।” তিনি আগামী নির্বাচনে ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় রৌয়াইল গ্রামের স্থানীয় মুরুব্বিয়ান, সুশীল সমাজের প্রতিনিধি, যুবক ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এলাকার সার্বিক উন্নয়নে একজন যোগ্য ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রতিনিধি নির্বাচনের বিষয়ে মতামত প্রকাশ করেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















