আজঃ শুক্রবার ২৫-০৯-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • আপডেটেড: বৃহস্পতিবার ২৪ Sep ২০২৬
  • / পঠিত : ৫ বার

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ অনুষ্ঠিত  'হাই লেভেল মিটিং টু এড্রেস দ্য  এক্সিসটেনশিয়াল থ্রেটস পোজড বাই সি-লেভেল রাইজিং'  শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন।বক্তব্যে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সৃষ্ট বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba