ব্রেকিং নিউজ ::
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: বৃহস্পতিবার ১৮ Sep ২০২৫
- / পঠিত : ২১১ বার

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, নর্থ-সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করে রিমান্ড দেওয়া হবে।
ট্যাগস :
#ছাত্রলীগ

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















