গাজা সফরে মার্কিন বিশেষ দূত ও সেন্টকম প্রধান
- আপডেটেড: রবিবার ১২ Oct ২০২৫
- / পঠিত : ২০৪ বার

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গাজা উপত্যকা সফর করেছেন। ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করতেই তাঁদের এই সফর। শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা এবং ফক্স নিউজের সংবাদদাতা জেনিফার গ্রিফিনের প্রতিবেদনে বলা হয়, পূর্বনির্ধারিত এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করাই ছিল উইটকফ ও কুপারের এই সফরের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে সেন্টকমের কমান্ডার এক বিবৃতিতে বলেন, ‘সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা সমর্থনে কার্যক্রম সমন্বয়ের জন্য সেন্টকমের নেতৃত্বে একটি বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র (সিএমসিসি) প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে আমরা কীভাবে অগ্রসর হচ্ছি, তা জানাতেই আমার এই গাজা সফর।’
তিনি আরও স্পষ্ট করে জানান, ‘গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন ছাড়াই এই বিশাল প্রচেষ্টা সম্পন্ন করা হবে।’

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















