ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে হত্যা: তীব্র নিন্দা জানিয়ে বিচার চাইলো ঢাকা
- আপডেটেড: শুক্রবার ১৭ Oct ২০২৫
- / পঠিত : ২৮৬ বার

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এই হত্যাকাণ্ডকে একটি ‘জঘন্য কর্মকাণ্ড’ এবং ‘মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে এ ঘটনার অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ অক্টোবর সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার এই বার্তাও স্পষ্ট করেছে যে, সীমান্তের যে পাশেই হোক না কেন, জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তির মানবাধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















