বাংলাদেশে ফেরার চেষ্টার সময় গ্রেফতার ১১
- আপডেটেড: শুক্রবার ৩১ Oct ২০২৫
- / পঠিত : ২০৪ বার

বাংলাদেশে ফেরত যাওয়ার সময় পশ্চিমবঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে শুক্রবার (৩১ অক্টোবর) ধরা পড়লেন ১১ জন বাংলাদেশি। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। গ্রেফতারকৃতদের স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই নাগরিকরা চোরাপথে পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন। এমনকি, তাদের সঙ্গে শিশু ও নাবালকও রয়েছে। ভারতে ঢোকার পর বিভিন্ন কাজ করতেন তারা। এসআইআর ঘোষণার পরই তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছিলেন। চোরাপথে ভারতে ঢুকেছিলেন, তাই তারালি সীমান্ত দিয়ে চোরাপথেই বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।
তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এখন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্তে এসেছিলেন তারা।
ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার তাদের মহকুমা আদালতে তোলা হবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















