- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
বোমা ফাটালেন সিআইএ কর্মকর্তা পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত-ইসরায়েল
- আপডেটেড: শনিবার ০৮ Nov ২০২৫
- / পঠিত : ৬৫ বার

বিস্ফোরক দাবি ঘিরে আবারও আলোচনা। আর সেই দাবিটি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো। তিনি জানিয়েছেন, আশির দশকে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে সে দেশের কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টে ভারত ও ইসরায়েল একটি যৌথ বিমান হামলার গোপন পরিকল্পনা করেছিল। তার মতে, তৎকালীন ভারত সরকার সেই অপারেশনে অনুমোদন না দেওয়ায় অনেক সমস্যার সমাধান করা যায়নি এবং এটি ছিল এক লজ্জার বিষয়।
কাউন্টারপ্রলিফারেশন অফিসার হিসেবে আশির দশকে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মকাণ্ডের ওপর নজরদারি করা বার্লো সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন, তিনি গোয়েন্দা মহলে এই পরিকল্পনার কথা শুনেছিলেন। তবে সরাসরি তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বলেন, ইন্দিরা [গান্ধী] যে এটিকে অনুমোদন দেননি, তা সত্যিই লজ্জার; এতে বহু সমস্যার সমাধান হতে পারত।
বিভিন্ন প্রতিবেদন ও ডিক্লাসিফাইড নথি অনুযায়ী, পাকিস্তান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি ও তা বিশেষ করে ইসরায়েলের ঘোর শত্রু ইরানের কাছে ছড়িয়ে দিতে না পারে, সেজন্য ভারত ও ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টে বিমান হামলার ছক কষেছিল।
বার্লো আরও উল্লেখ করেন, সেই সময়কার মার্কিন প্রশাসন, প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অধীনে এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করত। বিশেষ করে ইসরায়েলের দিক থেকে এমন হামলা এলে তা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার গোপন যুদ্ধ প্রচেষ্টাকে ব্যাহত করতে পারত। বার্লোর দাবি, পাকিস্তান এই নির্ভরতাকে কাজে লাগিয়েছিল এবং হুমকি দিয়েছিল যে সাহায্য বন্ধ হলে তারা আফগানিস্তানে সহযোগিতা করবে না।
বার্লো ব্যঙ্গ করে বলেন, রিগান নিশ্চিতভাবে মেনাখেম বেগিনের [তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী] হাত কেটে নিতেন, যদি তিনি এমন কিছু করতেন। কারণ এটি আফগান সমস্যার মধ্যে হস্তক্ষেপ করত।
আব্দুল কাদির খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত কাহুতা এনরিচমেন্ট ফ্যাসিলিটিই পরবর্তীতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৯৯৮ সালে ইসলামাবাদ সফলভাবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। বার্লোর এই দাবি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ফের এক চাপা উত্তেজনা সৃষ্টি করল।
সূত্র: এনডিটিভি

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















