দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১৮৩১
- আপডেটেড: শনিবার ০৮ Nov ২০২৫
- / পঠিত : ১৯৯ বার

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতকসহ মোট এক হাজার ৮৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে মামলা ও ওয়ারেন্টমূলে এক হাজার ২৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৫৯৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
অভিযান পরিচালনার সময় দেশের বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পাইপগান, ২টি একনলা বন্দুক ও ৩টি এলজি। পাশাপাশি ৬ রাউন্ড গুলি এবং ৮টি গুলির খোসাও জব্দ করে পুলিশ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















