ব্রেকিং নিউজ ::
বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা
Posted By অনলাইন প্রেস
- আপডেটেড: রবিবার ০৯ Nov ২০২৫
- / পঠিত : ১৫০ বার

পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগে দিনাজপুরের হিলিতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ নভেম্বর) দুপুরে হিলি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের নেতৃত্বে এই অভিযানে পাঁচ ব্যবসায়ীকে মোট ২৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন জানান, গত তিন দিন ধরে হঠাৎ পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এর পেছনে ব্যবসায়ীদের কোনো কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, প্রথম দিন হওয়ায় ব্যবসায়ীদের সতর্কতামূলক অল্প জরিমানা করা হয়েছে। তবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সব ধরনের কারসাজি রুখতে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
#পেয়াজ

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















