বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনছেন সাবেক আইজিপি মামুন
- আপডেটেড: মঙ্গলবার ১৮ Nov ২০২৫
- / পঠিত : ১৬৩ বার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় পড়ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার একমাত্র আসামি হিসেবে আদালতে উপস্থিত আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি এই মামলার রাজসাক্ষী হয়েছেন।
রায় পড়ার সময় আদালত কক্ষে তাকে বিমর্ষ মুখে চুপচাপ রায় শুনতে দেখা গেছে।
এর আগে সোমবার সকালে কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে আনা হয়।হাসিনা-কামাল পলাতক থাকলেও বছরখানেক ধরেই কারাগারে রয়েছেন সাবেক এই আইজিপি। তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি। ফলে সাবেক এই আইজিপির শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন শুধু শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।উল্লেখ্য, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















