মব-হামলা-ভাঙচুর ব্লু প্রিন্টের অংশ: মির্জা ফখরুল
- আপডেটেড: শনিবার ২০ Dec ২০২৫
- / পঠিত : ১৮৬ বার

দেশের বিভিন্ন স্থানে মব তৈরির মাধ্যমে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটসহ বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলো এই ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় উল্লেখ করে তিনি দাবি করেন, এই ঘটনাকে কেন্দ্র করে দেশে মব, হামলা ও ভাঙচুর একটি ব্লু প্রিন্টের অংশ।তিনি মন্তব্য করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে কিংবা মব সৃষ্টি করে কিছু করা যাবে না বলে উল্লেখ করেন তিনি। তার মতে, বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব নয়।এসব সহিংসতাকে নির্বাচন ঠেকানোর অপচেষ্টা বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন



















