- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
ইসলাম কারো দুশমন নয়, ইসলাম হলো শান্তির ধর্ম: পাকিস্তান জমিয়ত সভাপতি
- আপডেটেড: বুধবার ১৯ Nov ২০২৫
- / পঠিত : ১৯৬ বার

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলাম কারো দুশমন নয়; ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম মানুষের আকিদা ও অধিকার নিশ্চিত করে। মহান আল্লাহ যাকে দ্বীনের কাজে লাগালো তিনি বড় সৌভাগ্যবান। দেওবন্দ একটি বৈশ্বিক তথা আন্তর্জাতিক নজরিয়া, কিন্তু বুঝের অভাবে দিনকে দিন সেইটা ছোট করে ফেলা হচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার মাদাদীনগর জামেয়া ইমদাদিয়া (বালক-বালিকা) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত উলামা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আজ (বর্তমান) জমিয়তের মুল আকিদা হতে অনেকেই সরে গিয়ে দ্বীনের কাজ ছোট করে ফেলছে। যা আমাদের সকলের জন্যই ক্ষতি।
মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি হুসাইন আহমাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের পাকিস্তানের সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্য মাওলানা আব্দুল গফুর হায়দারী, ভারতের জমিয়ত নেতা মাওলানা সাইয়্যেদ মওদুদ মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দীন ইকরাম।
এছাড়া উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসি জমিয়ত নেতা আহমাদুল হক, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নাসিরুল্লাহ প্রমূখ।
এর আগে, হেলিকপ্টারে চড়ে তিনি মাদ্রাসায় আসেন। পরে সূধী সমাবেশ শেষে জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের সাবেক মহাসচিব সাবেক সংসদ সদস্য প্রয়াত মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জন্য দোয়া করেন প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















