আজঃ বুধবার ০৪-০২-২০২৬ ইং || খ্রিষ্টাব্দ

চারঘাটে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেটেড: শনিবার ০৮ Nov ২০২৫
  • / পঠিত : ১৩৭ বার

চারঘাটে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ (২৩) ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৪)

পুলিশ ও স্থানীরা জানান, সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে তিন মোটরসাইকেল আরোহী।

একই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যায়। মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba