গণজোয়ারের সামনে ষড়যন্ত্র টিকবে না : গয়েশ্বর চন্দ্র রায়
- আপডেটেড: সোমবার ১০ Nov ২০২৫
- / পঠিত : ১৭১ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের গণজোয়ার এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট ঠেকানোর সব প্রচেষ্টাই ব্যর্থ হবে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনের আগে কিছু মহল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তারা জানে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। কিন্তু সচেতন জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে ভোটের মাধ্যমেই।
তিনি বলেন, বিএনপির গণজোয়ার এখন শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে।এ কারণেই বিরোধী পক্ষের আতঙ্ক বেড়ে গেছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ টিকে থাকতে পারবে না। যত বাধাই আসুক, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণই তাদের প্রতিনিধি বেছে নেবে।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















