ব্রেকিং নিউজ ::
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক
Posted By হাসান আল মামুন
- আপডেটেড: মঙ্গলবার ৩০ Dec ২০২৫
- / পঠিত : ১৫৩ বার

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি পীরের কামেল মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী ও মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো।
২০১৩ সালে হেফাজতের আন্দোলনে মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহঃ দীর্ঘ নয় মাস কারাভোগের সময় উনার মুক্তিচেয়ে বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—আমীন।
ট্যাগস :
#জমিয়তের শোক

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন




















