- প্রথম পাতা
- অপরাধ
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলামী বই
- উলামায়ে দেওবন্দ
- এক্সক্লুসিভ
- কৃষি
- খেলাধুলা
- জাতীয়
- জেলা সংবাদ
- ঈশ্বরদী
- কক্সবাজার
- কিশোরগঞ্জ
- কুড়িগ্রাম
- কুমিল্লা
- কুষ্টিয়া
- খাগড়াছড়ি
- খুলনা
- গাইবান্ধা
- গাজীপুর
- গোপালগঞ্জ
- চট্টগ্রাম
- চাঁদপুর
- চাঁপাইনবাবগঞ্জ
- চুয়াডাঙ্গা
- জয়পুরহাট
- জামালপুর
- ঝালকাঠি
- ঝিনাইদহ
- টাঙ্গাইল
- ঠাকুরগাঁও
- ঢাকা
- দিনাজপুর
- নওগাঁ
- নড়াইল
- নরসিংদী
- নাটোর
- নারায়ণগঞ্জ
- নীলফামারী
- নেত্রকোনা
- নোয়াখালী
- পঞ্চগড়
- পটুয়াখালী
- পাবনা
- পিরোজপুর
- ফরিদপুর
- ফেনী
- বগুড়া
- বরগুনা
- বরিশাল
- বাগেরহাট
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- ভোলা
- ময়মনসিংহ
- মাগুরা
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সীগঞ্জ
- মেহেরপুর
- মৌলভীবাজার
- যশোর
- রংপুর
- রাঙ্গামাটি
- রাজবাড়ী
- রাজশাহী
- লক্ষ্মীপুর
- লালমনিরহাট
- শরীয়তপুর
- শেরপুর
- সাতক্ষীরা
- সাতক্ষীরা
- সিরাজগঞ্জ
- সিলেট
- সুনামগঞ্জ
- হবিগঞ্জ
- তথ্যপ্রযুক্তি
- ধর্ম
- নির্বাচন
- প্রবাস
- বাংলাদেশ
- বিনোদন
- ব্যবসা-বানিজ্য
- রাজনীতি
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে সদা জাগ্রত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- আপডেটেড: বুধবার ১৪ Jan ২০২৬
- / পঠিত : ৩৩ বার

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মহান দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নবীন সৈনিকদের সদা জাগ্রত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। তিনি শৃঙ্খলাকে সৈনিক জীবনের প্রধান অলংকার হিসেবে উল্লেখ করে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ’ (বিজিটিসিঅ্যান্ডসি)-এর প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের মূল ভিত্তি। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা এবং আনুগত্যের মাধ্যমেই একটি বাহিনীর পেশাগত দক্ষতা পরিমাপ করা যায়। একজন প্রকৃত সৈনিক কখনোই আদেশ ও কর্তব্য পালনে পিছিয়ে পড়ে না।তিনি ২৩০ বছরের ঐতিহ্যে লালিত বিজিবিকে একটি সুসংগঠিত ও চৌকষ বাহিনী হিসেবে অভিহিত করেন। দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও মানবপাচার বন্ধে বিজিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, বিজিটিসিঅ্যান্ডসি-এর ইতিহাসে এবারই প্রথমবারের মতো ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রিক্রুটকে প্রশিক্ষণ দিয়ে রেকর্ড গড়া হয়েছে। সাধারণত এই প্রতিষ্ঠানের সক্ষমতা ৭০০ থেকে ১০০০ জনের হলেও, বর্তমান সরকারের বিশেষ নির্দেশনায় ১০৪তম ব্যাচে মোট ৩,০২৩ জন রিক্রুটকে (২৯৫০ জন পুরুষ ও ৭৩ জন নারী) সফলভাবে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাধীনতার পর এটি একটি উল্লেখযোগ্য অর্জন।অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে নবীন সৈনিকরা দেশের সেবা ও অখণ্ডতা রক্ষায় শপথ গ্রহণ করেন।

নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন





















